লকডাউন বাড়তে চলেছে এই মাসের 30 তারিখ পর্যন্ত, 10 ই জুন এর পরে খুলতে পারে স্কুল-কলেজ | আজ রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের বৈঠকে এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন দেশের প্রধানমন্ত্রী |
মহঃ নুর হোসেন জমাদার
প্রতিবেদক, এবি বঙ্গনিউজ,
করোনা মোকাবিলার জন্য একমাত্র অস্ত্র লকডাউন যা বার বার বলছে চিকিৎসক মহল |
দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় দিন দিন বাড়ছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা |
এমন পরিস্থিতিতে লকডাউন বাড়ানো ছাড়া অন্য কোন রাস্তা পেলেন না সরকার |
তাই লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন |
দেশের প্রধানমন্ত্রী জানান এই লকডাউন চলবে এই মাসের 30 তারিখ পর্যন্ত, দুই-তিনদিনের মধ্যেই নতুন নির্দেশিকা জারি করবে কেন্দ্র, কিছু পণ্যবাহী ট্রেন ছাড়ার বন্ধ থাকবে সবকিছু |




