করোনা ভাইরাস এর মোকাবিলায় এবং লকডাউনের ফলে অসুবিধায় পড়া মানুষের সহযোগিতায়,
বিভিন্ন প্রকল্পের মধ্যে সাধারণ মানুষের পরিষেবা ও চিকিৎসা পরিষেবা র জন্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার আবেদন জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আহ্বানে র অনুপ্রেরণায় হাওড়া জেলার অন্তর্গত শ্যামপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লার উদ্যোগে ৮টি গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত সদস্য, প্রধান, উপপ্রধানসহ ১ মাসের সাম্মানিক ভাতা, ৮টি গ্রাম পঞ্চায়েতের আনন্দধারা গ্রুপ, বিভিন্ন ক্লাব, ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের – এর পক্ষ থেকে COVID-19-এর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬,০৫,৩৫৩/- টাকা শ্যামপুর 2নং এর বি.ডি.ও. সুব্রত ঘোষের মাধ্যমে প্রদান করলেন।
এই ত্রাণ তহবিলে দানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামপুর 2নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা,ও সংশ্লিষ্ট এলাকার ৮টি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান সহ আরো অনেকে।




