সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম
সরকার থেকে লকডাউন ঘোষণার পর থেকে। দিন আনা দিন খাওয়া মানুষগুলো তাদের কর্মস্থল হারিয়েছে তখন যথারীতি নরনারায়ন সেবায় মগ্ন । আমরা ক'জন জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যরা।
আজ গোপীবল্লভপুরের 1 নং ব্লকের তালবাগিচার ১০০ টি দুঃস্হ পরিবারের হাতে তুলে দেওয়া হল চাল, আলু ও কাঁচা শাক-সব্জি।।
পুজো কমিটির সম্পাদক শুভদীপ দাস বলেন ভগবান আমাদের সুযোগ করে দিয়েছেন নারায়ন সেবা করার জন্য। এই দুঃখের সময়ে দুঃস্হ পরিবার গুলোর কাছে আমরা দাঁড়াতে পেরে আমরা আজ ধন্য।
আজ আমাদের সপ্তম দিন। আগামী দিনগুলিতেও আমরা দুঃস্হ পরিবারগুলোর কাছে পৌছে যাবো।
সবাইকে সুস্থ রাখা আমাদের সকলের দায়িত্ব


