অরিত্র ঘোষ, বীরভূম ,
দেশজুড়ে জারি লকডাউন এর নোটিস, রাজ্য থেকে জেলা, জেলা থেকে শহর- শহর থেকে গ্রাম সবকিছুই হয়ে গেছে স্তব্দ। জনমানবহীন রাস্তা, শুন্য রেল স্টেশন, বাজার হাট। তারই মধ্যে প্রভাব পড়লো বীরভূমের দুই সতীপীঠ কংকালিতলা এবং ফুল্লরা তলায়।
মন্দিরের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে, দর্শনার্থীদের উদ্দেশ্যেও জমায়েত করে মন্দিরে আসার নির্দেশ আরোপিত হয়েছে। কিন্তু নিয়ম ও প্রথা মেনে চলছে মা এর নিত্যসেবা এবং ভোগ।
কংকালিতলা সতীপিঠ এর ছবি টা ছিল অনেকটা এরকম, মন্দিরের মূল ফটকে ঝুলছে তালা, আশেপাশে সমস্ত দোকান বন্ধ, সম্পূর্ণ নিস্তব্ধতা ঘিরে ছিল।
মন্দিরের প্রধান সেবাইত জানান- "গত তিন দিন ধরে, লকডাউন এর নোটিস জারি হতেই আমরা মা এর মন্দিরের মূল ফটক বন্ধ করে দিয়েছি, প্রশাসন এর সহযোগিতায় দর্শনার্থীদের আগমনের উপর নিয়ন্ত্রণ করতে পেরেছি, খারাপ লাগছে এটা ভেবে যেখানে প্রত্যহ হাজার -হাজার মানুষের সমাগম হত, এখন সেটা সম্পূর্ণ বন্ধ।
আমাদের বিশ্বাস মা খুব তাড়াতাড়ি আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন।
" অন্যদিকে লাভপুরে অবস্থিত ফুল্লরা তলা মন্দিরের চিত্রটাও অনেক এরকমই ছিল। ওখানকার প্রধান পুরোহিত সঞ্জয় উকিল জানান-" লকডাউন এর নোটিস জানতেই আমরা মা এর মন্দিরের গেট বন্ধ করে দিয়েছি সমাজের স্বার্থে মানুষের জন্য ।
ভক্তদের আগমনের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ঠিকই কিন্তু প্রথা মেনে আমাদের মা এর নিত্যসেবা চলছে।"



