অরিত্র ঘোষ, বোলপুর,
শিক্ষার আলোয় দূর হয় সমাজের সব অন্ধকার, দূর হয় সামাজিক অজ্ঞতা, ফুটে ওঠে জ্ঞানের আলো। একদম শিশু কাল থেকেই দরকার এই সামাজিক এবং সাংস্কৃতিক শিক্ষা।
বীরভূম জেলার কীর্নাহার গ্রাম পঞ্চায়েতের পরোটা গ্রামে এমনই এক উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই, তৈরি করা হয়েছে শিশু আলয়, যেখানে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষদের বাড়ির সন্তান দের যাদের বয়স ১ থেকে ২ বছর তাদের নিয়ে খেলা ধুলা, নাচ, গান ইত্যাদির মাধম্যে সামাজিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কাজ করে চলেছে এই শিশু আলয়।
মূলত এখানে পুঁথিগত শিক্ষাকে নয় খেলার ছলে শিক্ষাকে হাতিয়ার করে চলছে ক্লাস। প্রায় ১০০ জনের কাছাকাছি ছোট ছোট শিশু দের নিয়ে চলছে এই শিশু আলয়। কীর্নাহার ১ নং গ্রাম পঞ্চায়েত এর প্রধান বুবাই চ্যাটার্জি এর কথায়-'খুব ভালো লাগছে ছোট ছোট বাচ্চা দের জন্য এরকম একটা কাজ করতে পেরে, সকলের সহযোগিতা রয়েছে এই কর্মযজ্ঞে।
আমরা এরকম আরও একটি শিশু আলয় তৈরি করতে চলছে মূল কীর্নাহার এর বুকেই, এর ফলে উপকৃত হবে আশেপাশের গ্রামের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা।
বিনামূল্যে এখানে দেওয়া হবে পুথিগত শিক্ষা ছাড়াও নৈতিকতার শিক্ষা এবং সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষা।'


