পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্নঘাতী হল ২২ বছরের এক যুবক।




মালদা ৩০ মার্চ :


ফ্লাট বাড়ির পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্নঘাতী হল ২২ বছরের এক যুবক। 

 সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদা শহরে বিনয় সরকার রোডে। 


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম টিকলু বর্মন। 

কি কারণে আত্মহত্যা করতে গেল এই যুবক, তা জানার চেষ্টা করছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...