হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালের পুরোটাই আইসোলেশন ওয়ার্ড করা হলো,

হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালের পুরোটাই আইসোলেশন ওয়ার্ড করা হলো।করোনা ভাইরাস আক্রান্ত হলে এই  হাসপাতালের সবকটি বেডে তাদের জন্য চিকিত্সা করা হবে।




 বেলেঘাটা আইডি পর পশ্চিমবঙ্গে এটি দু নম্বর হাসপাতালে যেখানে এই চিকিত্সা হবে।বুধবার সকালে এই হাসপাতালে পরিদর্শন করতে এসে এই বিষয়টি সাংবাদিকদের জানালেন রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা হাওড়া জেলা তৃণমূলের সদর সভাপতি অরুপ  রায়।

তিনি এদিন সকালে এখানে এসে চিকিত্সক ও নার্সদের সঙ্গে কথা বলেন।সমস্ত দিক ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখেন।তিনি বলেন, সত্যবালা আইডি হাসপাতালের পরিকাঠামো আগের থেকে অনেক উন্নত হয়েছে।রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই হাসপাতালের পুরোটাই আইসোলেশন ওয়ার্ড করা হল।

মন্ত্রী জানান, হাওড়ায় এখনও কেউ আক্রান্ত হয়নি।কোলকাতায় একজনের হয়েছে।তাও তিনি বাইরের দেশে ছিলেন।রাজ্য সরকার এর মোকাবিলায় যে পদক্ষেপগুলো নিচ্ছে তা অনেক তাৎপর্যপূর্ণ।তাই  এই রাজ্যে এই রোগ এখনও পর্যন্ত ঠেকানো গিয়েছে।এব্যাপারে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, সত্যবালা আইডি হাসপাতালে আগে সাতটি মেল ওয়ার্ডে করোনা ভাইরাসে  আক্রান্তদের জন্য বরাদ্দ হয়েছিল।এখন পুরো হাসপাতালটাই আইসোলেশন ওয়ার্ড করা হল।এই পদক্ষেপ খুব ইতিবাচক বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।

তবে মন্ত্রীর দাওয়াই অন্য রোগের রোগীদের জন্য হাওড়া জেলা হাসপাতালে ও টি এল জয়সোয়াল হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।সবাই চিকিত্সা পাবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...