কানে হেডফোন গুঁজে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।




মালদা, ৬ মার্চ :

 কানে হেডফোন গুঁজে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার কাটাগড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।


পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।


     পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম, আসিমুল হাসান (২৫)।বাড়ি কালিয়াচক থানার সুজাপুর অঞ্চলের গয়েশবাড়ি এলাকায়।


         জানা গিয়েছে, কানে হেডফোন গুঁজে হেলমেট হীন অবস্থায় বাইক চালিয়ে মালদা শহর থেকে বাড়ি ফিরছিল ওই যুবক। ইংরেজবাজার থানার কাটাগড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বাইকের পেছনে ধাক্কা মারে একটি পন্যবাহী লরি বলে অভিযোগ।



    খবর পেয়ে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে  মৃত বলে ঘোষণা করেন।


ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরি ও দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...