উলুবেড়িয়া,হাওড়া,
গতকাল রাত্রি সাড়ে দশটার সময় উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে র অদুরে সুইমিং পুলের কাছে কালীনগর অঞ্চলের আলিপুকুর হালদার পাড়ার ব্যবসায়ী জাকির হোসেন মোল্লা (28),
একটি মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে ছিনতাই কারীরা তাকে আটকায়,
জাকির হোসেন মোল্লাকে প্রচন্ডভাবে মারধর করে এবং টাকা পয়সা সবকিছু কেড়ে নিয়ে মোটর বাইক ভেঙে দিয়ে সুইমিং পুলের অদুরে রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়,
পরে উলুবেড়িয়া থানার পুলিশ খবর পেয়ে এলাকায় গিয়ে আশঙ্কাজনক অবস্থায় জাকির হোসেন মোল্লাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাকির হোসেন মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত জাকির হোসেন মোল্লা র পিতা আনসার আলী মোল্লা বলেন যে তারা বাড়িতে ঘুমিয়ে ছিলেন ,উলুবেড়িয়া থানার পুলিশ তাদের বাড়িতে গিয়ে জাকির হোসেন মোল্লা র ছবি দেখায়, এবং বলেন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি আছে,
পরিবারের লোকজন এসে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে গিয়ে দেখেন জাকির হোসেন মোল্লা মৃত,
মৃত জাকির হোসেন মোল্লা র 6মাসের একটি কন্যা আছে,
জাকির হোসেন মোল্লা র স্ত্রী নাসিমা মোল্লা বলেন ,
প্রতিদিন ব্যবসার কাজ সেরে প্রতিদিন রাত্রি 9টার সময় বাড়ী চলে আসে, কিন্তু গতকাল রাত্রি 10টা নাগাদ ফোন করেন, এবং ফোনের সুইচ বন্ধ,
ক্রমশ উৎকন্ঠা বাড়তে থাকে, এবং রাত্রি 2টা নাগাদ উলুবেড়িয়া থানার পুলিশ বাড়িতে খবর দিলে জানতে পারেন।
উলুবেড়িয়া পুলিশ বিষয়টি নিয়ে খোঁজ খবর করছে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

