বসিরহাট মাওলানা বাগে সম্প্রীতির বার্তা দেন সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান।




স্বাধীনতা সংগ্রামের সুদক্ষ লিডার, সমাজ সংস্কারক, বহু গ্রন্থপ্রণেতা হজরত আল্লামা রুহুল আমিন (রহঃ) এর নিজ বাড়িতে ৩ দিন ব্যাপী ঐতিহাসিক ঈসালে সাওয়াবে পীরজাদা খোবায়েব আমিনীর আমন্ত্রণে  দরবার শরীফে উপস্থিত ছিলেন সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান।

সাংবাদিক বন্ধুদের সামনা সামনি হয়ে বলেন,  আমি প্রতি বছর এই ঐতিহাসিক মহতি ঈসালে সাওয়াব মহফিলে উপস্থিত হই এবং  জিয়ারতও করি, জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সাথে দেখা সাক্ষাত করি। 




এছাড়া তিনি সাংবাদিকদের সাক্ষাতকার দেন, লক্ষাধিক ভক্ত,মুরিদ ও দেশবাসীকে অনুরোধ করে সম্প্রীতির বার্তা দেন, তিনি বলেন বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ হলো  সম্প্রীতির উজ্জল পিঠস্থান। 

দেশের যে ভয়াবহ পরিস্থিতি, যেখানে বাবাসাহেব আম্বেদকরের সংবিধান, গনতন্ত্র ভুলন্ঠিত, জালিমের অত্যাচার,আজ নিরীহ মানুষ নির্বিচারে শেষ হচ্ছে বিশেষ করে সম্প্রতি  পশ্চিমবঙ্গের রাজধানী দিল্লিতে যে পাশবিক নির্যাতন ও গুলি চালিয়ে নিধন করা হয়েছে যা গনতন্ত্রের লজ্জা। 




আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু আমরা ইসলামের অনুসারী তাই মাথা ঠান্ডা রেখে দেশের শান্তি কামনা করা আমাদের মুল লক্ষ রাখা উচিত। গনতান্ত্রিক পদ্ধতিতে ভারতীয় নাগরিক হিসেবে প্রতিবাদ জরুরী তবে শান্তিপ্রিয় ভাবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...