কুরুমসুরে প্রতিবেশী এক কিশোরকে বিদ্যুতের পোলে জোর করে তুলে দিয়ে সক খেয়ে তার মৃত্যু হবার ঘটনায় খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবারের সদস্যরা।



বাবাই সূত্রধর,

গঙ্গারামপুর ৯ মার্চ, দক্ষিণ দিনাজপুর; 

জমি নিয়ে পুরনো বিবাদের জেরেই প্রতিবেশীরা এক কিশোরকে ইলেকট্রিক পোলে জোর করে তুলে দিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ  হয়ে তার মৃত্যু হবার ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। 




চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার চালুন গ্রাম পঞ্চায়েতের কুরূমসুরে । 

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে , মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। 

এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


          পুলিশ জানায় বিদ্যুৎ এর পোলে সক খেয়ে মৃত্যু হওয়া ওই কিশোরের নাম মমিনুল মিয়া (১৫) তার বাড়ি গঙ্গারামপুর থানার চলুন গ্রাম পঞ্চায়েতের কুরুমসুড়ে। 

মৃতের পরিবার সূত্রে খবর, শনিবার রাত্রে বাড়ির পাশে প্রতিবেশী জিয়ারুল, রেজাউল, ইয়াকুব আলী, আমিনুল আলী, এনামুল সহ মোট পাঁচজন মিলে তার কিশোর ছেলেকে একটি বিদ্যুৎ এর পোলে জোর করে তুলে দেয় বলে অভিযোগ। তারা চলন্ত বিদ্যুতের পোলের তার থেকে হুকিং করার কথা বলে ভয় দেখায় বলে মৃতের পরিবারের লোকজন দের অভিযোগ। 




এর পর পরেই সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয় ওই কিশোর বলে পরিবারের লোকজনের দাবি। 

ঘটনার খবর পাওয়ার পর এই কিশোরীর পরিবারের লোকজনেরা তাকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

ঘটনার পরেই অভিযুক্তরা বাড়ি থেকে চলে যায় বলে সূত্রে জানা গিয়েছে।

মৃত কিশোরের বাবা মোকসেদুল মিয়ার অভিযোগ, প্রতিবেশী জিয়ারুলের পরিবারের লোকজন এদের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে। 

ছেলেকে বিদ্যুতের পোলে জোর করে তুলে দিয়ে সক খেয়ে তার মৃত্যু হবার জন্য তারাই দায়ী। 

ওরাও তো পোলে উঠে হুলিং করতে পারতো। ছেলেকে খুন করার জন্য এমন কাজ করেছিল তারা। পাঁচ জনের নামে লিখিত অভিযোগ জানিয়েছি। দোষীদের কঠোর শাস্তির দাবী জানাই।

মৃতের প্রতিবেশী লুৎফর রহমান, মোহাম্মদ আয়ুব আলী সরকারের অভিযোগ করে বলেন, ঘটনার বিষয়ে পরে শুনতে পেলাম প্রতিবেশী কয়েকজন বিদ্যুতের পোলে তুলে দিয়েছে। 

তারপরে ও মারা গেছে বলে শুনেছি। পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সেই দাবি জানায়।

গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পাঁচজনের নামে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদের খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে।
এমন ঘটনায় মৃত কিশোরের পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...