১৪ মার্চ , মালদা :
শনিবার সকালে জ্বর, সর্দি-কাশি নিয়ে ৪ জন রোগী মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। এদের ব্লাড পরীক্ষার জন্য পাঠানো হয়।
এরা চারজন কেরলে শ্রমিকের কাজ করতো। সেখান থেকে বাড়ি ফিরে আসার পর তারা জ্বরাক্রান্ত হন। তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।
যে ৪জন চিকিৎসাধীন এরা মালদার বাসিন্দা। কাজ করতে কেরলে গিয়েছিল।
এদের বাড়ি ১)শোভানগর
থানা-ইংলিশ বাজার থানা
২)কাহালা(রতুয়া থানা)
৩/সাগর দিঘি
থানা-ইংলিশ বাজার এবং
৪/থানা চাঁচল।
মালদা মেডিকেল কলেজের এমএসভিপি অমিত দাঁ জানিয়েছেন, যারা জ্বর, সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রোগীদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।



