নিউজ ডেস্ক:
রাজ্যে প্রথম করোনা সংক্রমণ এই কলকাতাতেই ধরা পড়ার পর আরও সতর্ক রাজ্য সরকার ৷ করোনা সংক্রমণ নিয়ে সতর্কতায় সরকারি কর্মীদের দফতর ছুটি নিয়ে নয়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বৃহস্পতিবার থেকে বিকেল চারটেয় ছুটি হয়ে যাবে সমস্ত সরকারি দফতর ৷ রাস্তাঘাটে একই সময়ে অফিস ফেরত মানুষদের ভিড় কমাতে এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী।
