সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম,
কেন্দ্রীয় সরকার করোনা সংক্রমণ রুখতে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে । শাকসবজির দোকান, ঔষধের দোকান, মাছ মাংসের দোকানে ছাড় দিয়েছে । বীরভূম জেলার সদাইপুর থানার চিনপাই গ্রামপঞচায়েতের মুথাবেড়িয়া গ্রামের কয়েকজন যুবকের উদ্যোগে লখনডিহি,মুথাবেড়িয়া,মনোহরপুর গ্রামের দুঃস্থ প্রায় একশো পরিবারের পাশে এসে দাড়ালো ।
প্রত্যেক পরিবারের হাতে চাল,ডাল,আলু,পিয়াজ তুলে দেওয়া হয় । ওইসব পরিবারের সদস্যদের করোনা সম্পর্কে সচেতন করা হয় ।
লকডাউণের প্রয়োজনীয়তা সমপকে সাধারণ মানুষকে বোঝানো হয় । সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সদাইপুর থানা । মহঃ সানিউল হক বলেন, " আজ যুব সমাজের উদ্যোগে সরকারি নিয়ম মেনে দুঃস্থ পরিবারগুলির হাতে চাল,ডাল,পিয়াজ,আলু তুলে দিলাম" ।

