,
হাওড়া:
এসেছে রঙের খেলা। বসন্তে রঙিন পৃথিবী।সেখানে এখন রঙের ছটা।
সেই পরিবেশকে আরও বেশি প্রাণবন্ত করতে হাওড়ার জগৎবল্লভপুর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সম্পন্ন হল বসন্ত উৎসব।জগৎবল্লভপুর তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক অনিকেত চক্রবর্তীর নেতৃত্বে সেখানে পালিত হল বসন্ত উৎসব।
প্রথম বছর এই উৎসবের পোশাকি নাম ' বাসন্তিকা' ।জগৎবল্লভপুর লকগেট থেকে কলেজ ও দোহারের ছাত্রছাত্রীরা নৃত্য করতে করতে পদযাত্রা করেন।বড়গাছিয়া হাসপাতাল মাঠে শেষ হয় এই পদযাত্রা।
এছাড়া সেই মাঠে নৃত্য ও আবীর খেলাও হয়।হয় গানও ।রবিবার সকাল এগারোটা থেকে হয় এই অনুষ্ঠান
শেষ হয় সন্ধ্যা আটটায়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার শিবপুর কেন্দ্রের বিধায়ক জুট লাহিড়ি, বড়গাছিয়া এক নম্বর গ্রামপঞ্চায়েত প্রধান সাবিনা বেগম ও অন্যান্য বিশিষ্ট ব্যাক্টিরা।অপরদিকে হাওড়ার বালিটিকুরী প্রগতি সংঘের মাঠেও নৃত্যমঞ্জুরির পরিচালনায় অনুষ্ঠিত হল বসন্তউৎসব।
পড়ুয়ারা নাচের তালে তালে বসন্তকে আমন্ত্রণ জানালো হল এখানে।

