রাজ্য সরকারের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করলেন পঞ্চায়েত সমিতি।




বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,৩০মার্চ; 

 রাজ্য সরকারের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করলেন পঞ্চায়েত সমিতি।সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় ২০হাজার টাকার চেক ব্লকের বিডিও হাতে তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি ,সহ সভাপতি সহ আরো অনেকেই।ত্রাণ তহবিলে সামর্থ্ অনুযায়ী আর্থিক সাহায্যের আজিও জানায় গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত।


          বিশ্ব জুড়ে মরণাক্ত করোনা ভাইসার এখন খবরের শিরোনামে ।ইতিমধ্যে WHO করোনা ভাইরাসকে বিশ্ব মহামারীর আখ্যাও দিয়েছেন।সারা বিশ্বের পাশাপাশি ভারতবর্ষেও করোনা র আতঙ্ক ছড়িয়েছে সমগ্র জায়গায়।দেশে করোনা য় আক্রান্ত হয়েছেন অনেকেই।

কেন্দ্র সরকারের পাশাপাশি এ রাজ্যে সরকারের তরফে করোনা ভাইরাসের  মোকাবেলায় লক ডাউন করা হয়েছে জেলা জুড়ে,ফলে বন্ধ হয়েছে ব্যবস্যা বানিজ্য।রাজ্যের অর্থনৈতিক অবস্থা ও গরীব দুঃস্থ দিন এনে দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখে বিভিন্ন দপ্তর,সংস্থা রাজ্য সরকারের ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা করেই চলেছেন। 

 সোমবার গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা করা হয় ।এদিন গঙ্গারামপুর বিডিও সুরেশ কুমার জগৎ এর হাতে ২০হাজার টাকার চেক তুলে দেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালীপদ সরকার,সহ সভাপতি সুকুমার মহন্ত,সহ অন্যান্যরা।
এবিষয়ে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালীপদ সরকার ও সহ সভাপতি সুকুমার মহন্ত জানিয়েছেন, করোনা ভাইরাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সব জায়গায়।

 লক ডাউনের জন্য গরীব দুঃস্থ মানুষদের সাহায্যের জন্য রাজ্য সরকারের ত্রাণ তহবিলে আমাদের গঙ্গারামপুর  পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ২০ হাজার টাকার চেক ব্লকের বিডিও সাহেবের হাতে তুলে দিলাম।পাশাপাশি যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তার আবেদন করছি।


এবিষয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও সুরেশ কুমার জগৎ জানিয়েছেন,গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির আজ রাজ্য সরকারের ত্রাণ তহবিলের জন্য ২০হাজার টাকা চেক তার হাতে তুলে দিয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...