এ যেন এক অন্য বসন্ত উৎসব শান্তিনিকেতনে





অরিত্র ঘোষ, শান্তিনিকেতন। 


এ যেন এক অন্য বসন্ত উৎসব শান্তিনিকেতনের, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব এ থাবা বসিয়েছে করোনা ভাইরাস, কিন্তু পর্যটকদের এবং স্থানীয় মানুষদের আনন্দের মধ্যে সেভাবে প্রকোপ ফেলতে পারেনি করোনা।

 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে কিছু টা দূরেই অবস্থিত , শাল পিয়ালের ঘেরা সোনাঝুরি, তারই মধ্যে দিয়ে বাহিত আমাদের ছোট নদীর মত এক নদী খোয়াই। 

 এই শাল পিয়ালের ঘেরা জঙ্গলে মহা সমারোহে পালিত হলো এবারের বসন্ত উৎসব, যার তত্ত্বাবধানে ছিল দূর দুরান্ত থেকে আসা পর্যটক এবং স্থানীয় কিছু মানুষ।তারা আজ কের এই দিন টিকে নিজেদের মত করে পালন করলো সোনাঝুরি র মধ্যে।



 নাচ, গান, আবির এর রঙে একে অপরকে রাঙিয়ে বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছিলেন বোলপুর-শান্তিনিকেতনের ছাড়াও ভিন্ন ভিন্ন জেলা ও আশপাশের এলাকা থেকে আশা মানুষ জনেরা।  

এছাড়াও ছিল গ্রাম বাংলার সংস্কৃতি আদিবাসী নৃত্যের আয়োজন। হাওড়া জেলা থেকে আগত এক পর্যটক জানান-' বছরে একটা দিন এর জন্য আমরা অপেক্ষা করে থাকি, কিন্ত এবারের ভাইরাস আতঙ্কে বিশ্বভারতীর যে বসন্ত উৎসব বন্ধ হয়ে গিয়েছে তাতে কিছু টা মন খারাপ তো হয়েছিল তবুও আমরা এত দূর থেকে ছুটে এসেছি, কারণ একটাই নিজেদের কাজের জগৎ ছেড়ে বেরিয়ে কবিগুরুর শান্তিনিকেতনের আবহাওয়া তে বসন্তের আস্বাদ গ্রহণ করার নেশায়।' 

সোনাঝুরি ও খোয়াই সংলগ্ন এলাকায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মত, বেলা যতই গড়িয়েছে মানুষের ভিড় ততই বেড়েছে। যানজট নিয়ন্ত্রণ এবং মানুষের ভিড় সামলানোর জন্য যথেষ্ট তৎপর ছিল প্রশাসন।




 সুতরাং একথা বলা যেতেই পারে করোনা ভাইরাসের আতঙ্ক কে দূরে রেখে পর্যটক রা যেন মেতে উঠলেন অন্য বসন্ত উৎসবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...