বাবাই সূত্রধর, গঙ্গারামপুর ২৫ মার্চ,
দক্ষিণ দিনাজপুর; লকডাউন এর মধ্যে পরিবারে একা থাকা বয়স্ক মানুষদের পাশে দাঁড়ালো থানার পুলিশ।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা পুলিশের তরফে থানা এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে ওই সমস্ত বৃদ্ধ-বৃদ্ধাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি তাদের বাজার করে এনে দিচ্ছেন পুলিশ অফিসার সহ সিভিকেরা।
প্রয়োজনে অফিসারদের ফোন নাম্বার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে । পরে তাদের যেকোনো প্রয়োজনে ফোন করলেই সহযোগিতার হাত বাড়ানো হবে থানা পুলিশ প্রশাসনের তরফে।
পুলিশের এমন কাজ কে সাধুবাদ জানিয়েছে বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা সহ
গঙ্গারামপুর বাসি।
সূত্রে খবর, গঙ্গারামপুর থানার আইসি হিসেবে কাজে যোগদানের পরে পূর্ণেন্দু কুমার কুন্ডু পুলিশ প্রশাসনের কাজ দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন কাজে যোগদানের সময় থেকেই।
সেই সঙ্গে তিনি একাধিক সময়ে সাধারণ মানুষজনের জন্য কাজ করে যাচ্ছেন বিভিন্নভাবে। সেটা কোন অসুস্থ ব্যক্তি রাস্তায় পড়ে থাকলে তাকে পুলিশের মাধ্যমে হাসপাতালে ভর্তি করে সুস্থ করে তোলা কিংবা বিভিন্ন জায়গায় চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে তা ওই সমস্ত জিনিসপত্র আদালতের নির্দেশে মালিকপক্ষের হাতে তুলে দেওয়া বা থানা চত্বরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার মতো একাধিক কাজ।
বর্তমানে কোরোনা ভাইরাস বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে।সেই সঙ্গে প্রশাসন জনসাধারণ কে সচেতন করতে এই জেলায় লক ডাউন বলে ঘোষণা করেছে সরকার।
লক ডাউনের মধ্যে চরম সমস্যা মধ্যে পড়েছেন শহর এলাকার বহু পরিবারের একা থাকা বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধারা বলে খবর।
গঙ্গারামপুর থানা সূত্রে খবর, ইতিমধ্যেই থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু নির্দেশ পেতেই বাকি অফিসারেরা বিভিন্ন জায়গায় সিভিক দের সঙ্গে নিয়ে গিয়ে ঘুরে ঘুরে বাড়িতে একা থাকা বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের নামের তালিকা তৈরি করে ফেলেছেন।
তাদের বাড়িতে গিয়ে আধিকারিকরা এদিন জানতে চান বাজার হয়েছে, ওষুধ লাগবে কি আপনার? টাকা দিলে আমরাই আপনাদের প্রয়োজনীয় জিনিস এনে দেব বাজার থেকে। ফোন নম্বর দিয়ে গেলাম এরপরে প্রয়োজন হলে ফোন করবেন, বাড়িতে এসে আমরা বাজার করে দিয়ে যাব।
এদিন পুলিশ প্রশাসনের তরফে কিছু স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে জিনিসপত্র নিয়ে অসহায় কিছু গরিব বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের কাছে পৌঁছে দেন থানা পুলিশ প্রশাসনের তরফে বলে খবর।হঠাৎ করে বাড়িতে পুলিশ দেখে বৃদ্ধ-বৃদ্ধারা প্রথমে কিছুটা অবাক হলেও পরে পুলিশের তরফে এমন আশ্বাস পাওয়ার পরে তারা দারুণ খুশি হয়েছেন।
দুই বয়ষ্ক বৃদ্ধা জানালেন, সত্যি পুলিশ খুবই মানবিক ।আমাদের পাশে যে ওনারা এভাবে দাঁড়াবেন সেটা ভাবতেই পারছিনা। ধন্যবাদ জানায় তাদের।
আইসির এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
