নিউজ ডেস্ক:
রাজ্যে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল কলকাতায়৷ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ইংল্যান্ড ফেরত এক তরুণ৷ আইডি হাসপাতালে স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে৷ ওই তরুণ যাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদেরও কড়া পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা৷ সংক্রামিত তরুণের মা-বাবা ও গাড়িচালককে বেলেঘাটা আইডিতে কোয়েরেন্টিনে রাখা হয়েছে৷
