বাগনান, হাওড়া,
ফিরে এসো আপন প্রভু আল্লাহ তায়ালার দিকে,,দশম বার্ষিক রক্ত দান উৎসব ও কোরআন শরীফ ও হাদীস শরীফের আলোকে ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শুরু হলো,,,,,,
হাওড়া জেলার বাগনান থানার শীতলপুর ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের পরিচালনায়, আজথেকে দুই দিন ধরে চলবে বলে জানান সংগঠনের কর্মী কাজী মনিরুল ইসলাম রাহুল।
দশম বার্ষিক, ইসলামীক দৃষ্টি ভঙ্গিতে এই অনুষ্ঠান। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে মিশে একাকার হয়ে এগিয়ে যাচ্ছে পারস্পরিক নিবিড় সম্পর্কের বন্ধনে।
কুড়ি জন মহিলা সহ পুরুষ মিলে একশত জন রক্ত দান করেন।
রক্ত সংগ্রহ করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক এর কর্মী দলে ছিলেন সেখ বাহা উদ্দিন,শুসান্ত মাইতি,মোনজ বেরা, অক্ষয় মণ্ডল,দীলিপ সামন্ত, সুকুমার বেরা প্রমুখ।
অনুষ্ঠান পর্যায় ক্রমে পরিচালনা করেন মুন্সী মহিবুল। শীতলপুর ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ কারী মতিউর রহমান বলেন এখানে আমরা কি হিন্দু কি মুসলিম পরশপর বংশপরম্পরায় মিলে মিশে একাকার হয়ে এগিয়ে চলেছি।
এছাড়াও সম্পাদক সেখ সিরাজুল হক বাপী বলেছেন একশত পঞ্চাশ জন সদস্য নিয়ে আমারা আমাদের মতো করে জীবন যাপন ও সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিতো হই ও একে অপরকে সাহায্য, সহযোগিতা করে থাকি।
ইসলামিক দৃষ্টিকোণ থেকে নাত, গজল, কেরাত প্রতিযোগিতা, নাটক, শ্রুতিনাটক, ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফ ও হাদীছ শরীফ থেকে আলোচনা করা হবে, বিশ্বের সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন কামনা করে বিশেষ মোনাজাত দোওয়া প্রার্থনা করা হবে ও উপস্হিতি সকলকে তাবারুক শিন্নি দেওয়া হবে।
বিভিন্ন স্থানের আলেম ওলামায়ে কেরাম গন ইসলাম ধর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য সহ আলোচনা করবেন বলে জানা গেছে।





