শ্যামপুর থানার অন্তর্গত অনন্তপুর মিল অমরনাথ ব্লিচিং এন্ড ডাইং মিলের দূষিত জল খালের মাধ্যমে নিকটবর্তী রূপনারায়ন নদীতে গিয়ে রূপনারায়ন নদীর জল কে দূষিত করছে, এবং পরিবেশ দূষণ হচ্ছে,
এমনকি রূপনারায়ণ নদীতে মাছের প্রজনন বন্ধ এবং মৎস্যজীবী দলের সমস্যা হচ্ছে,
তারই প্রতিবাদে বাম ও কংগ্রেসের যৌথ উদ্যোগে এক মহা মিছিল অনুষ্ঠিত হলো।
এই মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান অমিতাভ চক্রবর্তী ,
এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামপুর দু'নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি আতিয়ার রহমান খান ও যুব কংগ্রেস সভাপতি শেখ ফিরোজ এবং শ্যামপুর কেন্দ্রর কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর সেখ সামিউর রহমান,সহ কংগ্রেসের সাধারণ সমর্থক ও সিপিএমের সমর্থক বৃন্দ,
অযোধ্যা হাইস্কুলে র সামনে হতে এই মিছিল শুরু হয়ে অমরনাথ মিলের গেট পর্যন্ত যায়, এবং সেখানে সভা করেন,
এই সভায় বক্তব্য রাখেন কংগ্রেসের নেতা অমিতাভ চক্রবর্তী, ও আতিয়ার রহমান খান,
বক্তব্যে বক্তারা বলেন রূপনারায়ণ নদীর জল দূষিত হবার ফলে যেমন পরিবেশ দূষণ হচ্ছে ঠিক তেমনি ভাবে স্থানীয় গ্ৰাম সাইবেনিয়া র বেশীরভাগ মানুষই মৎস্যজীবী সম্প্রদায়ের, এবং এই রুপ নারায়ন নদীর জলে মাছ ধরে বাজারে বিক্রি করে তাদের সংসার চলে,
কিন্তু জলে কারখানার দূষিত জলের ফলে নদীতে মাছ না জন্মানোর জন্য বা না হবার ফলে সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় হতাশা,
তাই কতৃপক্ষের কাছে অনুরোধ নদীর জলে কারখানার কোন রাসায়নিক পদার্থ যাতে না মেলে তার ব্যবস্থা করা।


