অরিত্র ঘোষ, বোলপুর
সরকারি নির্দেশ মোতাবেক আজ বিকেল পাঁচ টা থেকে আগামী ২৭ তারিখ , রাত ১২ টা পর্যন্ত রাজ্যের সমস্ত জেলার পৌর এলাকায় জারি করা হয়েছে লকডাউন এর বিজ্ঞপ্তি। প্রায় সাড়ে চার দিনের মত বন্ধ থাকবে গণ পরিবহন ব্যবস্থা, যেমন বাস, ট্রেন ইত্যাদি, এমনকি দোকানপত্তর।
জরুরী কয়েকটি জিনিস পত্র যেমন খাদ্য দ্রব্য দোকান, ওষুধ দোকান, ব্যাঙ্ক, পেট্রোল পাম্প ছাড়া প্রায় সবকিছুই বন্ধ থাকছে। তারই আগে সমগ্র শহর জুড়ে যেন যুদ্ধকালীন প্রস্তুতিতে বাজার হাট এবং খাদ্যদ্রব্যের কেনাকাটা সেরে ফেলছেন অনেকেই।
রাস্তা ঘাটে জনসংখ্যা নেই বললেই চলে। স্থানীয় মানুষদের কথায়- "আজ থেকে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমরা নিজেদের প্রয়োজনীয় দ্রব্যাদি ও খাদ্য সামগ্রী কিনতে এসেছি।
সরকারের এই নির্দেশ সকল কে পালন করা উচিত, খুব জরুরী দরকার ছাড়া বাড়ি থেকে না বেরোনোই স্বাস্থ্যের পক্ষে ভালো।"

