পথ দুর্ঘটনায় মৃত ২ আহত হল প্রায় ৪২ জন





বাবাই সূত্রধর, দক্ষিণ দিনাজপুর,৩ মার্চ;


পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই জনের শিশু, মহিলা, ও কিছু যুবক সহ আহত প্রায় ৪২ জন।





 চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায়। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।যাদের মধ্যে মৃত্যু হয় দুই জনের।

 ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন জেলাশাসক থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা । 

এমন পথ দুর্ঘটনায় পরিবারসহ  এলাকাতে নেমে এসেছে শোকের ছায়া।
                পুলিশ জানিয়েছেন,মৃত দুই দুই জনের নাম  কুলকুলি বেগ(বয়স৩০), লক্ষি টিগ্গা(বয়স ৮)।
পরিবার পরিজন সূত্রে জানা গিয়েছে,
 আহত শিশু , মহিলা ও পুরুষেরা  গঙ্গারামপুর থানার কেশবপুর এলাকার  আদিবাসী সম্প্রদায়ের এক যুবকের  বিয়ের বরযাত্রী   গিয়েছিল সোমবার বোল্লার কুইয়াকুরি গ্রামে।





 বিয়ে সম্পন্ন হবার পর মঙ্গলবার সকালে পিকআপ ভ্যানে করে  বেশিরভাগ মহিলা, শিশু ও কিছু যুবক বোল্লা থেকে গঙ্গারামপুর কেশবপুরের বিয়ে বাড়ি ফিরছিল। ফুলবাড়ী র মহেন্দ্রা এলাকায় হঠাৎ গঙ্গারামপুর থেকে বালুরঘাট এর দিকে যাওয়া লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপভ্যানটির। যার ফলে   আহত হয় প্রায় ৪৪জনের মতো শিশু,মহিলা,ও কিছু যুবক। 

ঘটনায় চাঞ্চল্য ছড়ায়  পুরো এলাকায়, সৃষ্টি হয় ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর যানজট। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ, পুলিশ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানোর পাশাপাশি ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক করে ।

 আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।পাঁচজন আহতদের মধ্যে কুলকুলি বেগ ও লক্ষি টিগ্গা নামে দুই জনের চিকিৎসা চলা কালীন মৃত্যু হয়।

এ বিষয়ে আহত এক ছোট্ট  মেয়ে পূর্ণিমা লকরা জানিয়েছেন, বিয়ে বাড়ি গিয়েছিলাম আজ ফেরার পথে ফুলবাড়ীতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমারও  ব্যথা লেগেছে অন্যান্যদেরও খুব লেগেছে ব্যথা লেগেছে।
এ বিষয়ে আহতদের পরিবারের সদস্য জয়ন্তী টিজ্ঞা, ফুলমণি খালকো, দেবাশীষ কিস্কুরা কান্না করতে করতে জানিয়েছেন, ওরা সবাই বিয়ে বাড়ি গিয়েছিল, ফেরার পথে পিকআপ ভ্যান ও লরি মুখোমুখি সংঘর্ষ হয়েছে বিষয়টি জানার পরে আমরা ছুটে এসেছি হাসপাতালে। কয়েকজন খুব অসুস্থ হাওয়াই তাদের চিকিৎসার জন্য মালদা পাঠানো হয়েছে।

ফুলবাড়ি এমন পথ দুর্ঘটনার খবর পেতেই গঙ্গারামপুর হাসপাতালে ছুটে আসেন জেলাশাসক নিখিল নির্মল থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, সহ-সভাধিপতি ললিতা টিক্কা , জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, সহ বেশ কিছু প্রশাসনিক আধিকারিকেরা। এদিন তারা আহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান।

এ বিষয়ে জেলাশাসক নিখিল নির্মল ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, ফুলবাড়ির পথ দুর্ঘটনার খবর শুনি ছুটে এসেছি। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি আহতদের অবস্থা স্বাভাবিক রয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...