নিউজ ডেস্ক:
লক ডাউনের পথে রাজ্যের সবক’টি পুর শহর। করোনা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সব রাজ্যকে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে খবর নবান্ন সূত্রের।তবে সোমবার বিকেল থেকে পুর শহরগুলি লকডাউন করা হবে বলে খবর। চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।কেন্দ্রের এই সুপারিশ মেনে তড়িঘড়ি লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রসঙ্গ, দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে সংক্রমিতের সংখ্যা সাড়ে তিনশো ছুঁইছুঁই। এরমধ্যে কয়েকজনের বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকা সত্বেও আক্রান্ত হয়েছেন।তবে বাজার বা দোকান কখন কীভাবে খোলা থাকবে, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। ৪৮ ঘণ্টা পর বৈঠকের মাধ্যমে লকডাউন শিথিল করা হতে পারে।
