বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের নতুন প্রকল্প বাংলার গর্ব মমতা।




বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর,১৪মার্চ;


বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের নতুন প্রকল্প বাংলার গর্ব মমতা। বাংলার গর্ব মমতা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জল যোগে  যোগাযোগ কর্মসূচিতে এগিয়ে এলেন গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস। 

শনিবার দুপুরে গঙ্গারামপুর এর মিতা সিনেমা হল  সংলগ্ন এলাকায় সাংবাদিকদের নিয়ে বিধায়ক গৌতম দাস বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন ।যেখানে  জেলা পরিষদের সভাধিপতি সহ  তৃণমূল সংগঠনের নেতা নেতৃত্ব রা উপস্থিত ছিলেন। 


               বেশ কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের নতুন প্রকল্প বাংলার গর্ব মমতা চালু করা হয়েছে। যে প্রকল্প নিয়ে ইতিমধ্যে প্রচারে নেমেছে তৃণমূল নেতৃত্ব রা।

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের এই প্রকল্প বাংলার গর্ব মমতা।  দলীয় সূত্রে র খবর, ৭৫ দিন ধরে বিভিন্ন প্রচার ও একাধিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা তিনটি পর্যায়ে সম্পন্ন করা হবে। 

সারা রাজ্যের ২৯৪ টি বিধান সভায় এই বাংলার গর্ব মমতা প্রকল্পের প্রচার করা হবে।
শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মিতা সিনেমা হল সংলগ্ন এলাকায় বাংলার গর্ব মমতা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জল যোগে যোগাযোগ কর্মসূচিতে এগিয়ে এলেন গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস।

এদিন সাংবাদিক দের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন বিধায়ক।সাংবাদিকরা আগামীদিনে দল সাধারণ মানুষের জন্য কী কী উন্নয়ণ মূলক কাজ করবেন সেই বিষয়ে প্রশ্ন করলে বিধায়ক তাদের উন্নয়নের পরিকল্পনা গুলো তুলে ধরেন উপস্থিত থাকা সাংবাদিকদের সামনে।

এছাড়াও বিধায়ক একাধিক উন্নয়ন মূলক কাজের মরামশ জানতে চান সাংবাদিকদের কাছে।এদিনের জল যোগে যোগাযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,সহ সভাধিপতি ললিতা টিক্কা,গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস,ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায়,শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজিরুদ্দিন মন্ডল ,গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার,ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত,কাউন্সিলর অশোক বর্ধন,দেবযানি দত্ত ,
সহ এক ঝাঁক সাংবাদিক।
এবিষয়ে গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস জানিয়েছেন, বাংলার গর্ব মমতা প্রকল্পের জল যোগে যোগাযোগ কর্মসূচিতে সাংবাদিকদের নিয়ে আলোচনা করা হলো।এরপাশাপাশি তাদের কাছে থেকে উন্নয়ন মূলক কাজের পরামর্শ   নেওয়া হল।

এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার জানিয়েছেন, বাংলার গর্ব মমতা প্রকল্পের সার্থকতা জন্য বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...