উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পাশে থাকার জন্য এএসআইকে সম্বর্ধনা




নিজস্ব সংবাদদাতা, হাওড়া : 

হাওড়ার গোলাবাড়ি ট্রাফিক গার্ডের এএসআই অমিত দাস এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে সাহায্য করেছিলেন।ওই উচ্চমাধ্যমিকের ছাত্রী বাড়িতে অ্যাডমিট ফেলে পরীক্ষাকেন্দ্রে এসেছিল।

তার বাড়ি থেকে চটজলদি  অ্যাডমিট  পরীক্ষাকেন্দ্রে   আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এএসআই  অমিত দাস।




সেই  অমিত দাসকে হাওড়ার গোলাবাড়ি থানায় সম্বর্ধিত করলো স্বেচ্ছাসেবী সংস্থা এনজিও সংকল্প টুডে।এই সম্বর্ধনাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অধ্যাপক সি পি ভার্মা, সম্পাদক ইমতিয়াজ ভাটিয়া ও সংগঠনের   এক্সিকিউটিভ সদস্য চিকিত্সক রাজেশ কুমার রজক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...