সাংবাদিকদের নিয়ে ‘বাংলার গর্ব মমতা’ শীর্ষক অনুষ্ঠান করলেন হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়,তিনি উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার হয়ে এদিন এই অনুষ্ঠান করেন মহেশপুর মোড়ে নিজের দলীয় অফিসে।
সাংবাদিকদের সঙ্গে তিনি ‘জলপানে যোগাযোগ’-এরও আয়োজন করেন। এদিন বলেন,‘মমতা বাংলার গর্ব। আমাদের বাংলার অন্যান্য মনীষিদের মতোই, আমাদের নেত্রীও বাংলার গর্ব। তিনি আমদের বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন।’
তিনি তার বক্তব্যে সাংবাদিক দের কাছে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার কেন্দ্রের বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন, এবং বিধায়ক বলেন এলাকায় বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হয়েছে এবং রাস্তার আশি শতাংশ কংক্রিটের কাজ সম্পন্ন হয়েছে বাকীটা আগামী এক বৎসরের মধ্যে হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন,
এছাড়াও প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা র জন্যে পাঁচটি ব্লক কে নিয়ে বৃহৎ প্রকল্পের কাজ শুরু হয়েছে,এছাড়াও উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার খেয়াঘাট গুলোর সমস্যার সমাধান হয়েছে বলে জানান,
এছাড়া ও এম এস ডি পি প্রকল্পের পলিটেকনিক ইনস্টিটিউটের কাজ প্রায় শেষ পর্যায়ে,
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের সভাপতি দুলাল চন্দ্র বর,যুব তৃনমূল সভাপতি দেবাশীষ ব্যানার্জী, উলুবেড়িয়া 1নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, জেলা পরিষদের সদস্য অজয় মন্ডল,
বিধায়ক পুলক রায় উপস্থিত সাংবাদিকদের কাছে জানতে চান তার এলাকার যদি কোনো অসুবিধা থাকে, এবং বিভিন্ন প্রকল্পের কাজের উন্নয়ন,
খতিয়ান ও আগাম বিভিন্ন বিষয়ে পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেন,
শেষে সাংবাদিকদের পক্ষথেকে বিধায়ক পুলক রায় কে জানানো হয় যে এই রকম মতবিনিময় অনুষ্ঠান যাতে আরো বেশি করা যায় , তার ব্যবস্থা করলে ভালো হয়,
এবং এই মতবিনিময় সভা খুবই ফলপ্রসূ হয়।




