,দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার রাস্তায় নেমে দিনমজুর মানুষদের খাবার বিতরণ করলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুপ রায়।
শনিবার সকাল থেকেই তিনি কালিবাবুর বাজার, কদমতলা বাজার ও অন্যান্য বাজার ভিসিট করেন।সেখানে দিনমজুর মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাবার বিতরণ করেন।
এর আগে তিনি হাওড়া সদর এলাকার বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মানুষদের সচেতন করেছেন ও মাক্স- স্যানিটাইজার বিলি করেছেন।শনিবার সকালে দিন আনা দিন খাওয়া মানুষদেল খাবার বিতরণ করলেন তিনি ।
মন্ত্রী অরুপ রায় জানান, যাঁরা দিনমজদুর, টোটো চালক, রিক্সাওয়ালা ও অন্যান্য গরিব মানুষদের এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশমত খাবার বিতরণ করা হল।
লক ডাউনের জন্য দিন আনা দিন খাওয়া মানুষদের অবস্থা খারাপ। জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রেই সরকার এই সমস্ত মানুষদের পাশে থাকার জন্য তৎপর হয়েছে।
আগামী দিনেও এই কর্মসূচি পালন করা হবে।পাশাপাশি মন্ত্রী আরও জানান, বাজারে জিনিস কেনার জন্য নির্দিষ্ট দূরত্বে যাতে মানুষ দাঁড়িয়ে থাকে সেই বিষয়টিও লক্ষ্য নজর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে।করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার জন্য জেলার মানুষদের ঘরে থেকে লড়াই করার আহ্বান জানান অরুপবাবু ।
পাশাপাশি যাতে একজায়গায় কেউ জটলা করে না থাকে জেলাবাসীর উদ্দেশ্যে এই বার্তাও দেন তিনি এদিন।


