ফারুক আহমেদ
পাবলিক রিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে 'চাণক্য' পুরস্কার তুলে দিয়ে সম্মানিত করেন ডব্লিউবিপিডিসিএলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডা: পি বি সালিমকে।
কর্ণটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসররাজ বোম্বাই গুরুত্বপূর্ণ পুরস্কারটি তুলে দিলেন ডব্লিউবিপিডিসিএলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডা: পি বি সালিম সাহেবের হাতে।
এছাড়াও বেঙ্গালুরুতেও পি আর এস এক্সলেন্স অ্যাওয়ার্ড বিভাগে ডব্লিউবিপিডিসিএল চারটি পুরস্কার পেয়েছে।
ইতিমধ্যেই পশ্চিম বাংলার সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম এর চেয়ারম্যানের গুরু দায়িত্ব সামলেছেন দক্ষ প্রশাসক ডা. পি বি সালিম। এছাড়াও ডা. পি বি সালিম সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব পদে আসীন হয়ে। বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
ইতিপূর্বে তিনি নদীয়া ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাশাসক (ডিএম) পদের দায়িত্ব সামলেছেন অতি মর্যাদার সহিত। তাঁর হাত ধরেই দুই জেলা বিভিন্ন প্রকল্পে সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছিল। জেলার মুখ উজ্জ্বল করেছেন তিনি।
সমাজের সর্ব শ্রেণির মানুষের কল্যাণে ইতিপূর্বে অতি দক্ষতার সহিত প্রশাসক ডা. পি বি সালিম সাহেব কাজ করেছেন।
দরিদ্র শ্রেণীর মানুষদের ঘরে ঘরে সরকারি পরিসেবা সঠিক ভাবে পৌঁছে দিতে তিনি নয়া নজির গড়েছেন। সর্বদা কাজের মানুষ তিনি।
জেলাশাসক থাকার সময় দুই জেলাকে প্রথম করেছেন এবং সরকারি পুরুস্কারও জিতে নিয়েছিলেন।
জেলাবাসীরা আজও গর্ব অনুভব করেন তাঁকে নিয়ে।
কাজের মানুষ পি বি সালিম এবারও তিনি সরকারি পরিসেবা সঠিক ভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে দক্ষতার পরিচয় দিলেন।
দিনের কাজ দিনেই করেন, কখনও কোনও ফাইল তিনি ফেলে রাখেন না এটাই এই প্রশাসকের বড় গুণ।
জেলাশাসকের পদে থাকার সময় জেলার প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে তিনি সরকারি পরিসেবা সঠিক ভাবে পৌঁছে দিয়েছেন এবং এলাকার বিশাল উন্নয়ন করেছিলেন।
আজও নদীয়া ও দক্ষিণ ২৪ পরগনার জেলার সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে ভালবাসার দক্ষ প্রশাসক ড. পি বি সালিম সাহেবর নাম।


