নামকরা একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের গাওয়া অশ্লীল গানের ভিডিও ভাইরাল




মালদা শহরের নামকরা একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের গাওয়া অশ্লীল গানের ভিডিও ভাইরাল। চরম অস্বস্তিতে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। তড়িঘড়ি শনিবার এই বিষয় নিয়ে মিটিং ডাকা হয়েছে স্কুলে।


ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি গানকে অশ্লীলভাবে পরিবেশন করছে স্কুলের ইউনিফর্ম পরা  ছাত্রীরা। অশ্লীল গানের ভিডিওটি মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর ফলে চরম অস্বস্তিতে পড়ে স্কুল কর্তৃপক্ষ।





তবে ওই ছাত্রীরা কোন শ্রেণীতে পড়াশোনা করে এবং তাদের বাড়ি কোথায় তা জানা যায়নি। যদিও ভাইরাল ভিডিওটির কথা স্বীকার করে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
ভাইরাল ভিডিওতে ছাত্রীরা যে গান গাইছে সেই গানটি প্রচলিত গান। সেই গানটিকে অশ্লীলভাবে গেয়ে ভিডিওটি ভাইরাল করা হয়। 

এর ফলে গানটিকে যেমন অপমানিত করা হয় পাশাপাশি কালিমালিপ্ত করা হচ্ছে মালদা শহরের নামকরা উচ্চ বিদ্যালয়ের। 




বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে ওই ছাত্রীদের শনাক্ত করে শাস্তির উদ্যোগ নিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে সারা শহর জুড়ে আলোচনার বিষয় হয়েছে ভাইরাল ভিডিওটি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...