বিদ‍্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ উপলক্ষ্যে র্্যালী,

মহামানব বিদ‍্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ উপলক্ষ্যে গতকাল (০৮ ই মার্চ,২০২০, রবিবার) বাকসি থেকে বাগনান পর্যন্ত ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজিত হয় সাইকেল র‍্যালী।



 

এ.আই.ডি.এস.ও. ছাত্র সংগঠনের হাওড়া গ্রামীণ জেলা কমিটি'র উদ‍্যোগে আয়োজিত এই দীর্ঘপথের র‍্যালীতে অংশ নিয়েছিল তিরিশের বেশি স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা।




 দীর্ঘপথ অতিক্রম করে এই সাইকেল র‍্যালী যখন বিভিন্ন বাজারে যেতে থাকে তখন পথের দুইধারের অসংখ্য সাধারণ মানুষের মধ্যে তা উৎসাহের সৃষ্টি করে।বিদ‍্যাসাগরের প্রতিকৃতি ও কোটেশনসম্বলিত পোস্টার নিয়ে এই র‍্যালী বাগনানে এসে পৌঁছালে এ.আই.ডি.এস.ও. রাজ‍্য কমিটির পক্ষে ছাত্র ছাত্রীদের সংবর্ধিত করেন কমরেড চন্দন সাঁতরা।




র‍্যালীর পরে আয়োজিত হয় আবৃত্তি,গান ও বিদ‍্যাসাগরের জীবনের ওপর আলোচনা সভাসহ 'বিদ‍্যাসাগর অনুশীলন শিবির'।




 রবীন্দ্রভারতীর মতো সেরা প্রতিষ্ঠানে কুকথা প্রদর্শনকারী ছাত্রছাত্রীর সংস্কৃতির প্রতিবাদ জানিয়ে সমাজে ছাত্র যুবকদের মধ্যে সুস্থ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে  আগামী দিনে এই ধরনের আরো কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের জেলা নেতৃত্ব।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...