বাবাই সূত্রধর ,
,দক্ষিণ দিনাজপুর ,৭ মার্চ;
বাংলার গর্ব মমতা প্রচারকে সামনে রেখে বিধানসভার কর্মীদের নিয়ে
তৃণমূলের কর্মী সম্মেলন করা হয়,কর্মী সম্মেলন শেষে সাংবাদিক সম্মেলন করা হয় শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর মাড়োয়ারি ভবনে।
দিদিকে বল প্রচার সার্থক রূপ পাবার পরেই বাংলার গর্ব মমতা প্রচারে এবার তৃণমূলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ৭৫ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে।
এদিনের কর্মী সম্মেলনে গঙ্গারামপুর এর বিধায়ক, চেয়ারম্যান সহ বহু তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।
বেশ কয়েক মাস আগে লাগাতার
দিদিকে বল কর্মসূচি পালন করেন তৃণমূল কংগ্রেস । দিদিকে বল কর্মসূচি সার্থক রূপ পেয়েছে বলে দাবি তৃণমূলের।
দিদিকে বল প্রচারের পর এবার আগামী নির্বাচনকে পাখির চোখ করে বাংলার গর্ব মমতা প্রচারে নামলেন তৃণমূল নেতৃত্বরা। ৭৫ দিন ধরে বিভিন্ন প্রচার ও একাধিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সারা রাজ্যের ২৯৪ টি বিধান সবার পাশাপাশি শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর মাড়োয়ারি ভবনে বিধানসভার তৃণমূল কর্মীদের নিয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়।
যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের কনভেনার , তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায়, গঙ্গারামপুর পৌরসভার বেশকিছু কাউন্সিলার সহ তৃণমূল নেতা ও কর্মীরা।
তৃণমূলের কর্মী সম্মেলনের শেষে এদিন সাংবাদিক সম্মেলন করে গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস জানিয়েছেন, দিদিকে বল কর্মসূচি সার্থক রূপ পেয়েছে, বাংলার গর্ব মমতা এই প্রচার কে সামনে রেখে ৭৫ দিন ধরে আমরা বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করব ।

