লকডাউন কে উপেক্ষা হরিশ্চন্দ্রপুর এ, চরম পথ পুলিশের




মালদাঃ  

গতকাল বিকেল থেকে সারা ভারতবর্ষের সঙ্গে মালদা জেলার গ্রামীন এলাকাগুলিতে লকডাউন এর ঘোষণা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে বিভিন্ন এলাকায়। সবদিক থেকে আটঘাট বেঁধে প্রশাসন লন্ডনকে চূড়ান্ত সাফল্য লাভ করতে নেমে পড়েছে। 

করোনা ভাইরাসের প্রকোপ যাতে না ছড়ায় সেইজন্য লকডাউন এর ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বাদ পড়েনি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। কিন্তু মঙ্গলবার সকাল থেকে দেখা গেল অন্য চিত্র।

 সেদিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে আর পাঁচটা দিনের মতো সাধারন মানুষদের চলাফেরা করতে বাজারহাট করতে দেখা গিয়েছে। 



খোলা চায়ের দোকান কোথাও বা খোলা সেলুন। মানুষজন ছুটির মেজাজে দিন কাটাচ্ছে। করোনা ভাইরাস এর আতঙ্কের কোন প্রকোপ নেই গ্রাম জীবনে। চিন্তার ভাঁজ পড়েছে পুলিশ প্রশাসনের মাথায়। ফুচকার মতোই হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন রাস্তায় দেখা গিয়েছে অটো,টোটো ভুটভুটি।


 অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও অন্য পণ্য নিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে। এ জন্য প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত লকডাউন কে ব্যর্থ করতে নেমেছে জনগণ।


এখন দেখার এই লকডাউন কে চূড়ান্ত রূপ দিতে হরিশ্চন্দ্রপুর থানা কি পদক্ষেপ নেয় অবাধ্য জনগণকে ঘরমুখী করতে পারে কিনা সেটাই এখন দেখার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...