নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
করোনা নিয়ে ইতিমধ্যেই নানা সচেতনতামূলক প্রচার করেছেন রাজ্যের বনমন্ত্রী তথা হাওড়ার ডোমজুড় কেন্দ্রের বিধায়ক রাজীব ব্যানার্জি।
এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিপদের সময় মানুষের পাশে থাকতে বাজারে বাজারে গিয়ে তাঁদের সচেতন করছেন তিনি।
শুক্রবার বিকেলে তিনি হাওড়ার বালি বাজারে ঘুড়েছেন।মানুষকে সচেতন করেছেন।শনিবার সকাল থেকেই তিনি বাঁকড়া বাজার, সলপ বাজার ও ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বাজার পরিদর্শন করেন।ইতিমধ্যেই তিনি ডোমজুড় স্বাস্থ্যকেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে এবং বিডিওদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছেন।
এমনকি তাঁদের সঙ্গে নিয়ে বিভিন্ন বাজারে মাক্স ও স্যানিটাইজার বিলি করেছেন।করেছেন মানুষকে সচেতন।ফেস বুক লাইভেও তিনি মানুষকে করোনা ভাইরাস যাতে না ছড়িয়ে পরে তার জন্য সচেতন করেছেন।বনমন্ত্রী রাজীব ব্যানার্জি জানান,
করোনা সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে খাবার পায় সেদিকটাও লক্ষ্য রাখা হচ্ছে।তাই এই বাজারে ভিসিট।পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাজারে ক্রেতারা যাতে একে অপরের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে জিনিসপত্র কেনেন সেই দিকটিও মানুষদের বোঝানো হচ্ছে।
রাজীববাবু আরও বলেন , রাজ্যের জনগণদের আবেদন করা হচ্ছে তাঁরা যেন ঘরের মধ্যে থাকেন।সর্বদা হাত সাবান বা স্যানিটাইজার দিয়ে ধুন।
আগামী দিনে দেশকে, রাজ্যকে রক্ষা করার জন্য সব মানুষদের সরকারি নির্দেশ মেনে নেওয়ার আহ্বান জানান রাজীববাবু এদিন।




