হ্বজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে,
2020সালের সৌদি আরবে হ্বজ করতে যাওয়া ব্যক্তিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো ।
উল্লেখ্য সৌদি আরবের পরিবেশ ও হ্বজের নিয়মাবলী , সেদেশের আইন অনুযায়ী কিভাবে হ্বজ অনুষ্ঠান সুস্ঠভাবে বা সুন্দরভাবে সম্পন্ন করা যায় তার জন্যে এই প্রশিক্ষণ কর্মশালা জরুরি বলে উপস্থিত সকলেই মনে করেন,
হ্বজ বিষয়ের বিশেষ প্রশিক্ষক মুফতি মুজিবুর রহমান বলেন সমগ্ৰ পৃথিবীর প্রায় সব দেশ থেকেই মানুষ সৌদি আরবে হ্বজ করতে আসে এবং বিশ্বের বৃহত্তম জনসমাগম ঘটে যার ফলে সঠিক প্রশিক্ষণ না থাকলে দূর্ঘটনা ঘটে এমনকি মানুষের মৃত্যু ও পর্যন্ত হয়,
যারফলে এই প্রশিক্ষণ কর্মশালা জরুরি বলে মনে করেন, এবং এই প্রশিক্ষণের ফলে দূর্ঘটনা র পরিমাণ অনেক কম ঘটে, এবং ধর্মীয় বিধান অনুযায়ী সঠিক হ্বজ পালন হয়,
এছাড়াও আরো এক প্রশিক্ষক হাজী রমজান আলী বলেন আজকের এই হ্বজ প্রশিক্ষণ কর্মশালা তে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 600জন এই হ্বজ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন,
পরবর্তী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী 18ই মার্চ বাগনান খাদিজাতুল কুবরা মাদ্রাসায় , এবং সর্বশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী 11ই এপ্রিল 2020 বাগান্ডা ফাতিমাতুয যাহারা বালিকা মাদ্রাসায়,



