
সৌগত মন্ডল, (রামপুরহাট-বীরভূম )।
আজ বীরভূমের রামপুরহাট পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এগুলি বিতরণ করলেন তারা ।
বীরভূমের রামপুরহাট পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে বেশিরভাগ মানুষ দরিদ্র ।
দিনআনা-দিনখাওয়া পরিবারগুলির পক্ষে সংসার চালিয়ে মাক্স, স্যানিটাইজার ও গ্লাব্স কেনা দুঃসাধ্য ।
সেইদিক বিবেচনা করে এগিয়ে আসেন এলাকার কয়েকজন আবাসিক ।
তাদের নিজের অর্জিত টাকা খরচ করে প্রায় পাঁচ শতাধিক পরিবারের হাতে মাক্স , গ্লাব্স ও স্যানিটাইজার তুলে দেন ।
