-‌রহস্যজনকভাবে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতেল ওয়ার্ড থেকে নিখোঁজ এক রোগী।

মালদা-‌রহস্যজনকভাবে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতেল ওয়ার্ড থেকে নিখোঁজ এক রোগী। 




ইংলিশবাজার থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করেছেন নিখোঁজ রোগীর স্ত্রী। জানা গেছে, নিখোঁজ হওয়া রোগীর নাম আবু তালাহা(‌৫২)‌। 

পুখুরিয়া থানার সম্বলপুরে বাড়ি তাঁর। গত শুক্রবার উচ্চ শর্করার কারণে তিনি মালদা মেডিকালে ভর্তি হন। রবিবার তাঁর ছুটির কথা জানিয়েছিলেন চিকিৎসকেরা। তার আগে শনিবার রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। 


স্ত্রী হাসনারা বিবি অভিযোগ করে বলেন,‘‌আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় নি। বাইরের ছিলাম। রাত ১০ টার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মালদা মেডিক্যাল কলেজের উদাসীনায় এভাবে নিখোঁজ হয়ে গেল। নিরাপত্তা কর্মীরা থাকার পরও কী এমন কান্ড, ভাবাই যায় না।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...