উলুবেড়িয়া, হাওড়া,
করোনা ভাইরাস এর সতর্কতায় রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্ছ প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় বন্ধ আগামী 15ই এপ্রিল পর্যন্ত,
এমনকি সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান ও বন্ধ,
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে প্রতিটি ছাত্রছাত্রীদের 2কেজি করে চাল এবং 2কেজি করে আলু বিলি করার সিদ্ধান্ত নিয়েছে,
রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অন্তর্গত রনমহল কোরানীয়া হাই মাদ্রাসায় আজ বিলি করা হলো 2কেজি করে চাল এবং 2কেজি করে আলু,
মিড ডে মিলের পরিবর্তে চাল ও আলু বিলি তে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান মল্লিক,সেখ মইদুল ইসলাম প্রমুখ।
ছাত্র ছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ে এসে এই চাল ও আলু নিয়ে যান, এবং সকলেই খুব খুশি।






