সারা দেশজুড়ে চলছে covid 19 করোনা ভাইরাসের আতঙ্ক আর তার জেরেই পশ্চিমবাংলায় চলছে অনির্দিষ্টকালের জন্য লক ডাউন অবস্থা,
আর এই সময় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন হাওড়া পৌরসভার 57 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রীমতি চৈতালী বিশ্বাস,
আজ তিনি প্রায় 500 দুস্থ গরিব দুঃখী মানুষদের রান্না করে খাওয়ালেন ভাত, ডাল ও তরকারি তার এই উদ্যোগকে সাধুবাদ জানায় বেলুড় গিরিশ ঘোষ রোড এবং লালা বাবু সাহা রোড অঞ্চলের মানুষজন এবং তিনি আশ্বস্ত করেন এই কঠিন পরিস্থিতিতে তার যতটা সামর্থ্য তা দিয়ে সবসময় মানুষের পাশে থাকবেন.


