বাবাই সূত্রধর,
দক্ষিণ দিনাজপুর,১৪মার্চ;
কৃষক দিবস পালনের পাশাপাশি কৃষক রত্ন সন্মান জ্ঞাপন করা হল এক কৃষককে ।শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কৃষি দপ্তরে কৃষক দিবস দিনটি পালন করা হয়,এর পাশাপাশি কৃষি কাজের প্রতি আগ্রহী হয়ে ,
কৃষিকাজের অত্যাধুনিক মেশিন তৈরি করে নজির গড়া হাজি ইসমাইল মিয়া কে রাজ্য স্তর থেকে কৃষক রত্ন সন্মান জ্ঞাপন করা হয়।যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ জনেরা।
সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কৃষি দপ্তরেও কৃষক দিবস দিনটি পালন করা হয়।যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস,জেলা কৃষি আধিকারিক
জ্যোতির্ময় বিশ্বাস,গঙ্গারামপুর কৃষি দপ্তরের আধিকারিক সুদীপ্ত সরকার,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকুমার মহন্ত সহ আরো বিশিষ্ঠ জনেরা।
কৃষক দিবসের পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে কৃষি কাজের প্রতি আগ্রহী হয়ে ,কৃষিকাজের অত্যাধুনিক মেশিন তৈরি করে নজির গড়া হাজি ইসমাইল মিয়ার কে রাজ্য স্তর থেকে কৃষক রত্ন সন্মান জ্ঞাপন ও দশ হাজার টাকা দেওয়া হয়।
এদিন হাজি ইসমাইল মিয়ার হাতে কৃষক রত্ন সন্মান ও দশ হাজার টাকা তুলে দেন গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস সহ উপস্থিত সকলেই।
এবিষয়ে গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস জানিয়েছেন,কৃষকরা নিজেদের জমি রক্ষার জন্য বিগত দিনে বহু লড়াই করেছে মৃত্যু বরণ করতে হয়েছে বেশ কিছু কৃষককে ।তাই আজকের কৃষক দিবস দিনটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ।
পাশাপাশি কৃষি কাজের অত্যাধুনিক মেশিন তৈরি করা হাজী ইসমাইল মিয়ার হাতে কৃষকরত্ন সম্মানসহ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হল।
এবিষয়ে জেলা কৃষি আধিকারিক জ্যোতির্ময় বিশ্বাস ও গঙ্গারামপুর কৃষি দপ্তর আধিকারিক সুদীপ্ত সরকার জানিয়েছেন, কৃষি কাজের পাশাপাশি কৃষিকাজে অত্যাধুনিক মেশিন তৈরি করে হাজী ইসমাইল মিয়া। আর তাই রাজ্য স্তর থেকে হাজী ইসমাইল মিয়ার নামে কৃষকরত্ন এর মানপত্র তাদের কাছে পৌঁছাতে এদিন তারা হাজি ইসমাইল মিয়ার হাতে কৃষকরত্ন সহ দশ হাজার টাকার চেক তুলে দেন।
এ বিষয়ে হাজী ইসমাইল মিয়া খুব আনন্দিত জানিয়েছেন, আজকে কৃষকরত্ন ও দশ হাজার টাকার চেক পেয়ে খুব ভালো লাগছে।
রাজ্য সরকার কৃষকদের পাশে এভাবে থাকায় আমরা ধন্যবাদ জানাই।

