নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
করোনার জেরে গোটা দেশে চলছে লকডাউন।কিছুটা হলেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে ।যদিও কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
ছাড় দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের।তবে কিছুটা হলেও বাড়ি বাড়ি গ্যাস সরবরাহের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে।তবে সরকারি ভারত গ্যাসের সাপ্লাই বন্ধ নেই।
তাঁদের কর্মীরা ন্যায্য দামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্নার গ্যাস সরবরাহ করছেন।
হাওড়ার বিভিন্ন স্থানে এভাবেই রান্নার গ্যাস সরবরাহ করছেন তাঁরা।হাওড়ার কোনা ছ নম্বর জাতীয় সড়কে অবস্থিত একটি গ্যাস ফ্যাক্টরির সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
এই পরিষেবা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।

