পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্ম বর্ষ উদযাপন উপলক্ষে, রক্তদান শিবির,




মালদা ১৫ মার্চ ঃঃ

 এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ভারত স্কাউটস্  এন্ড গাইডস্ মালদা শাখা ও আই.এম.এ.মালদার  সহযোগিতায়,  পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্ম বর্ষ উদযাপন উপলক্ষে, রক্তদান শিবির ও আলোচনা সভা  আই. এম. এ. ভবনে অনুষ্ঠিত হয়।

 আলোচনা সভায় বক্তব্য রাখেন মহেশ্বর ভট্টাচার্য্য বিশিষ্ট শিক্ষাবিদ,  আদর্শ মিশ্র  সম্পাদক আভা: এক আশার আলো, অনিল কুমার সাহা  জেলা রক্তদান শিবির আহ্বায়ক ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা দিঠিপিয়া বন্দোপাধ্যায় বিশিষ্ট সংগীতশিল্পী,




 শিবিরে উপস্থিত ছিলেন নিরঞ্জন প্রামানিক সম্পাদক ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা, সুনীল দাস সম্পাদক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা প্রমূখ । 

  ২ জন মহিলাসহ ৩৯ জন রক্ত দান করেন। সকলকে ধন্যবাদ জানান মিলন রায় সভাপতি আভা :এক আশার আলো মালদা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...