শনিবার দুপুর বেলা হাওড়ার বেলগাছিয়ার কুঞ্জ পাড়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পিছনে এক ঝোপ জঙ্গলে কে বা কারা আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ এখানে মদ-গাঁজা সব ঠেক আছে।
তাদেরই মধ্যে কেউ নেশা করে এই আগুন লাগিয়ে দেয় বলে অনুমান করছেন এলাকাবাসীরা ।
ধোঁয়া উঠতে দেখে এলাকাবাসীরা এগিয়ে এসে হাতের সামনে বালতি আর যাপায় তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীরা জানান, যদি মানুষজন ঠিক সময় না দেখতো বা এসে পড়তো তাহলে এক ভয়াবহ কান্ড হত।

