নিজস্ব প্রতিবেদক,, উলুবেড়িয়া, হাওড়া,,
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল কংগ্রেসের সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের দলীয় পুরাতন কর্মীদের স্বীকৃতি ও সম্মান প্রদান করা,
এবং তাদের অভিযোগ অভিমান দলীয় নেতৃবৃন্দ পূনরায় স্বমহিমায় দলে ফিরিয়ে আনতে, এবং আগামী দিনে দলের সকলেই এক ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কাজ করতে,
আজ উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলীর নেতৃত্বে উলুবেড়িয়ার পুরাতন হসপিটালে র কাছে একটি গেষ্ট হাউসে এই স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়,
এই স্বীকৃতি সম্মেলনে তৃনমূল কংগ্রেসের পক্ষে 13জন ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়া হয়, এবং এই সম্বর্ধনা র পর তাদের কাছে মান, অভিমান ও কি কারনে তারা দুরে সরে আছেন আলোচনা করেন,
আলোচনা র পরে পরষ্পরের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন এবং আগামী পৌরসভা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্যে প্রতিজ্ঞা করেন।
আজকের এই স্বীকৃতি সম্মেলনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান, কাউন্সিলর আকবর আলি, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের সভাপতি বেনু কুমার সেন, কাউন্সিলর ইমানুর রহমান, শ্বাশতি শ্বাশতি সাঁতরা ,মুক্তেশ দে, প্রমুখ,






