অরিত্র ঘোষ, বোলপুর
সারা দেশ জুড়ে মানুষ আজ আতঙ্কিত। করোনা ভাইরাসের সংক্রমণে সাধারণ জীবন যাপন বিপন্ন। দেশ তথা রাজ্যের মানুষ আজ চরম অসহায় ।
এমন একটি পরিস্থিতিতে বীরভূম পুলিশের সহযোগিতায়, বোলপুর নাগরিক সমিতি, বীরভূম ডিস্ট্রিক সোস্যাল অ্যাক্টিভিটি সোসাইটি, ও টেকনিক্যাল সার্ভিস অথরিটির যৌথ উদ্যোগে বোলপুর ও বোলপুর থেকে ১৩ কিলোমিটার দূরবর্তী একটি আদিবাসী পাড়ায় করোনাভাইরাস সচেতনতা সংক্রান্ত একটি কর্মসূচি পালিত হলো।
মানুষকে সচেতন করা হলো এই ভাইরাস সম্পর্কে। রহমতপুর আদিবাসী পাড়ায় পারুই থানার সহযোগিতায় একইসাথে আদিবাসী মানুষদের হাতে তুলে দেওয়া হল সাবান ও মাক্স। তাদের মধ্যে বিতরণ করা হলো বীরভূম পুলিশ এর হ্যান্ডবিল। সমস্ত মানুষকে সচেতন করার জন্য এই তিনটি সংস্থার যৌথ প্রচেষ্টায় বিশেষ একটি কর্মসূচি গৃহীত হয়েছিল।
উপস্থিত ছিলেন ডক্টর মানবেন্দ্র ভৌমিক, ছিলেন ডি এস এল এর পক্ষ থেকে মহিউদ্দিন আহমেদ, ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষিকা প্রতিভা গাঙ্গুলী, বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার এসোসিয়েশন এর সম্পাদক নুরুল হক ।
আজকের এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা প্রতিভা গাঙ্গুলী জানান- এই সংকটময় মুহূর্তে সচেতনতাই আমাদের একমাত্র উপায়,তাই সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমরা এই রকম কর্মসূচি গ্রহণ করছি ।আজ সকাল থেকেই বোলপুর নাগরিক সমিতি করোনা ভাইরাস সংক্রান্ত মানুষ কে সচেতন করতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে l
সকাল ৮ টাই প্রথমে বোলপুরের কিছূ বয়স্ক মানুষদের কিছূ মাস্ক বিতরণ করা হয় পরে বাড়ী বাড়ী বোঝানো হয় l একই সাথে বীরভূম পুলিশের দ্বারা তৈরী প্রচারপত্র ও বিলি করা হয় l
সকল কে ঘরে থাকার অনুরোধ ও করা হয় l দুপুরে বোলপুর থানার যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাঁদের জন্য কিছূ মাস্ক তুলে দেন নাগরিক সমিতির সম্পাদক মাননীয় মানবেন্দ্র ভৌমিক মহাশয় l
বীরভূম ভোলেনটিয়ারী ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সম্পাদক নুরুল হক জানায়- মানুষ মানুষের জন্য এই কথা কে মাথায় রেখেই আজকের এই কর্মসূচি। আমরা প্রায় ১৫০০ মানুষের হাতে মাস্ক এবং সাবান তুলে দিতে সক্ষম হয়েছি।

