সাংবাদিকদের নিয়ে ‘‌বাংলার গর্ব মমতা, শ্যামপুর,




শ্যামপুর-‌

সাংবাদিকদের নিয়ে ‘‌বাংলার গর্ব মমতা’‌ শীর্ষক অনুষ্ঠান করলেন হাওড়া জেলার শ্যামপুর কেন্দ্রের বিধায়ক কালীপদ মন্ডল,




তিনি শ্যামপুর বিধানসভার হয়ে এদিন এই অনুষ্ঠান করেন শ্যামপুর মোড়ে নিজের দলীয় অফিসে। সাংবাদিকদের সঙ্গে তিনি ‘‌জলপানে যোগাযোগ’‌-‌এরও আয়োজন করেন। এদিন বলেন,‘‌মমতা বাংলার গর্ব। 





আমাদের বাংলার অন্যান্য মনীষিদের মতোই, আমাদের নেত্রীও বাংলার গর্ব। তিনি আমদের বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন।’‌ তিনি তার বক্তব্যে সাংবাদিক দের কাছে শ্যামপুর বিধানসভার কেন্দ্রের বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন, 

এবং বিধায়ক বলেন শ্যামপুর এলাকায় 100একর জমির উপর বড়ো শিল্প হতে চলেছে, এছাড়াও শ্যামপুর খেয়াঘাট এর সমস্যার সমাধান হতে চলেছে বলে জানান, এছাড়াও গাদিয়াড়া পর্যটন কেন্দ্রে আরো বাস পরিষেবা শীঘ্রই বাড়তে চলছে বলে জানান, 




এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল,নদেবাসী জানা, নাসরিন বেগম, শ্যামপুর 2নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলী মোল্লা, 




 জুলফিকার আলী মোল্লা এক পরিসংখ্যানে বলেন শ্যামপুর 2নং ব্লকের 1,77,000জন কে স্বাস্থ্যসাথী কার্ড বিতরন করা হয়েছে যা জেলার মধ্যে এক রেকর্ড, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পরাগ মন্ডল সহ আরো অনেকে,

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...