নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
গোটা বিশ্বের মত ভারতবর্ষেও করোনা আতঙ্কে জেরবার।তরতর করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।বাড়ছে মৃত্যুর সংখ্যাও।এখন সারা দেশবাসীর সামনে চরম বিপর্যয়।সারা দেশে চলছে লকডাউন।
করোনা আক্রান্তদের জন্য এবং তাঁদের পরিষেবায় নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার জন্য রাজ্য ও কেন্দ্রীযও সরকার নানা প্রকল্প ঘোষণা করেছে।
অনেক মানুষ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ও মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে করোনা আক্রান্তদের পাশে থাকার জন্য অর্থ দান করেছেন ।এবার হাওড়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা আর্তদের পাশে থাকার জন্য, রাজ্যের মানুষের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান করলেন।
তিনি এক লক্ষ টাকার চেক তুলে দিলেন রাজ্যের বনমন্ত্রী তথা হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজীব ব্যানার্জির হাতে।কোলকাতার সল্টলেকে মন্ত্রী রাজীব ব্যানার্জির দপ্তরে গিয়ে গোবিন্দবাবু এই এক লক্ষ টাকার চেক তুলে দেন ।
মানুষের বিপদের সময় হাওড়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান গোবিন্দবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজীববাবু নিজেও।আর্ত মানুষের পাশে জগদীশপুর গ্রামপঞ্চায়েত থাকতে পেরে খুশি গোবিন্দবাবুও।



