পট শিল্পীদের টিকে থাকার লড়াই,



নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 

কোনও এক সময় তাঁদের তৈরি মাটির পাত্র থাকত প্রতিটি  রাঙা মাটির মেঠো সুখী গৃহকোনে। তখন মাটির পাত্র তৈরির  শিল্পীদের বাজার ছিল আকাশছোঁয়া।  




সেই পাত্রের ঐতিহ্য ও বৈচিত্র এমন ছিল  যা ইতিহাসের কথা বলে।কিন্তু তারপর কেটে গিয়েছে অনেকগুলি বসন্ত।মৌসুমিও বদলেছে তাঁর রঙ।

তার সঙ্গে বদলেছে   এইসব শিল্পীদের  জীবনযাত্রাও।আধুনিক উন্নত সভ্যতার বেড়াজালে  আবদ্ধ হয়ে  দমবন্ধ করা পরিবেশ এখন তাঁদের ! তবু কোথাও যেন ফিরে আসার হাতছানি ! 

কোথাও যেন টিকে থাকার  সংগ্রাম ! ঠিক সেরকমই লড়াইটা জারি রেখেছে ওয়েস্ট বেঙ্গল আর্ট পট মেকার ওয়েলফেয়ার এসোসিয়েশন।সম্প্রতি  তাঁদেরই সাংগঠনিক বৈঠক হয়ে গেল হাওড়ার ডোমজুড়ে। 

 হাওড়া জেলা ডোমজুড় থানার  অন্তর্গত বাঁকড়া মিশ্র পাড়ায় বাঁকড়া শাখার পক্ষ থেকে বাঁকড়া শাখায় মহিলা কমিটি গঠন করা হলো।




 হাওড়ার  বাঁকড়া শাখার সম্পাদক আচ্ছা লাল প্রজাপতি বললেন, " আমরা মানুষের জন্য  ভাঁড় এবং মাটির নানা রকম  পাত্র  ইত্যাদি তৈরি করে থাকি। তার বিনিময়ে আমাদের সেরকম মূল্য দেওয়া হয় না । 

আমরা অনেক রকম সরকারি সুবিধা থেকে বঞ্চিত  আছি। এই বিষয়গুলো আমরা সবাই মিলে একসাথে ঠিকঠাক করতে হবে।"

 এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ রাজেশ কুমার রজক, ওমনাথজি,  সন্তোষ প্রজাপতি, আর প্রজাপতিসহ সমাজের সমস্ত সদস্যগণ এবং অন্যান্য ব্যক্তিগণ।

এই কমিটি গঠনের  মাধ্যমে তাঁদের টিকে থাকার লড়াইটা আরও একবার  সবার সামনে উঠে এল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...