উলুবেড়িয়া,হাওড়া,
ছিল কেন্দ্র ও রাজ্যের সর্তকতা।ছিল সরকারি নির্দেশিকাও।কিন্তু কে শোনে কার কথা। হাওড়ার উলুবেড়িয়ায় লকডাউন কে উপেক্ষা করে মানুষ পথে ঘাটে ঘুরছে।একটু ওলিগোলিতে অনিয়ম করে দোকানপাটও খোলা।
সরকারি নির্দেশিকা অমান্য করে মানুষ ঘুড়ছে পথেঘাটে। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত এমন চিত্র দেখা গিয়েছে উলুবেড়িয়া স্টেশন রোড সহ একাধিক জায়গায়।
তবে এর মোকাবিলায় প্রশাসনে করা হাতে পদক্ষেপ নিলেন।উলুবেড়িয়া থানার আই সি কৌশিক কুমার কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এর মোকাবিলা করলেন বেশ ভাল ভাবেই।
তাঁরা বেশকিছু দিন আগে থেকেই রিপ্লে বিলি করেছেন।মানুষকে সচেতন করতে মাইকিং করেছেন।বুধবার হাওড়ার উলুবেড়িয়া থানার উদ্যোগে চারিদিকে মানুষ বেরোনো রুখতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়।
পরিস্থিতি যাতে বাইরে না বেরোয় তার জন্য তাঁরা লাঠিচার্জও করেন।পুলিশি তৎপরতায় বুধবার সকালের পর থেকে শুনশান এলাকা।উলুবেড়িয়া থানার এই পদক্ষেপ সত্যিই প্রশংসাযোগ্য।প্রসঙ্গত মানুষের শ্বাস থেকে এই করোনারি ভাইরাস ছড়াচ্ছে।
হাতে বা শরীরের অন্য কোথাও ছোঁয়া লাগলেও এই ভাইরাস ছড়াচ্ছে।তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে মানুষকে সচেতন হতে বলেছেন।
মানুষকে বাইরে যেতে বারণ করেছেন।তাও কিছু মানুষ বাইরে বেরোচ্ছে। তারা এর জন্য নিজেরা বিপদে পর্বে সঙ্গে আরও সবাইকে বিপদে ফেলবে।তাই পুলিশের এই ভূমিকা যথেষ্ট প্রশংসাযোগ্য।
