শনিবার দুপুরে হাওড়ার পাকুড়িয়া তেতুলকুলিতে রাজীব ব্যানার্জির ডোমজুড় শাখার জনসংযোগকারী কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের সঙ্গে এক আড্ডায় তিনি এই কথাগুলি বলেন।
পাশাপাশি করোনা ভাইরাসের মোকাবিলায় মানুষকে সচেতন করার জন্য জনমানসে মাক্স বিতরণ করলেন তিনি।রাজীব ব্যানার্জি বলেন , শনিবার এই নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য হাওড়ার ডোমজুড় এলাকায় মিছিল করা হবে।
আগামী রবিবার ডোমজুড় এলাকার বিভিন্ন বাজারে মাক্স বিতরণ করা হবে ও মানুষকে সচেতন করা হবে।তিনি বলেন এর বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় মানুষের সাবধানতাই ।রাজীব বাবু আরও বলেন বাংলার গর্ব মমতা।
সেই বিষয়টি মানুষের মাধ্যমে তুলে ধরার জন্য ও করোনা ভাইরাসের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য তিনি প্রতি শনিবার দুপুর সাড়ে তিনটের সময় ফেসবুকে লাইভ অনুষ্ঠান করবেন।
এদিন থেকে শুরু হল সেই অনুষ্ঠান।এই অনুষ্ঠানে মানুষের সমস্যার কথাও শুনবেন তিনি।অনুষ্ঠানটির নাম রাজীব ব্যানার্জির সাথে।

